মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
30.5 C
Dhaka

আরও পড়ুন

৭৫টির বেশি ফ্রি গেম নিয়ে চালু হলো ইউটিউবের প্লেএবলস

ছবি: ইউটিউবের সৌজন্যে

এবার গেমিং জগতে প্রবেশ করল ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব। ইউটিবের ‘প্লেএবলস’ নামের এই পরিষেবায় ৭৫টির বেশি গেম রয়েছে। স্মার্টফোন বা ডেস্কটপ থেকে বিনামূল্যে এসব গেম খেলা যাবে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, বর্তমানে ইউটিউব ব্যবহারকারী সবার জন্য ‘প্লেএবলস’ উন্মুক্ত রাখা হয়েছে। তবে পরবর্তীতে প্রাথমিক মূল্যায়নের পর ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য গেমগুলো উন্মুক্ত করা হবে।

ডেস্কটপে ইউটিউবের ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে এবং অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে ইউটিউব অ্যাপে ‘প্লেএবলস’-এর সাইডবারে ক্লিক করলে ক্যাটালগ দেখা যাবে। এই ক্যাটালগে ‘অ্যাংগ্রি বার্ডস শোডাউন’, ‘‌কাট দ্য রোপ’, ‘ট্রিভিয়া ক্র্যাক’ ও ‘টম্ব অব দ্য মাস্ক’-এর মতো অনেক জনপ্রিয় গেম রয়েছে।

ইউটিউব জানিয়েছে, ‘প্লেএবলস’ ডাউনলোড করতে গ্রাহককে যেহেতু কোনো অর্থ খরচ করতে হবে না, ফলে তাদের এ পরিষেবার কারণে অ্যাপল বা অ্যাপ স্টোরের কোনো নিয়ম লঙ্ঘন হবে না। তবে গুগলের প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোরে থাকা বিনামূল্যের অন্যান্য গেম ‘প্লেএবলস’-এর কারণে আরও প্রতিযোগিতার মুখে পড়বে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here