সোমবার, নভেম্বর ৯, ২০২৬
25 C
Dhaka

আরও পড়ুন

গরুর মাংসের বারবিকিউ কাবাব তৈরির রেসিপি

বারবিকিউ মানেই ব্যতিক্রম স্বাদ। তার যদি হয় গরুর মাংসের, তাহলে তো কথাই নেই! কেমন হয় যদি গরুর মাংস দিয়ে বারবিকিউ স্বাদের কাবাব তৈরি করেন? চিন্তা করতেই জিভে জল চলে আসছে নিশ্চয়ই? চলুন তবে জেনে নেওয়া যাক গরুর মাংসের বারবিকিউ কাবাব তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

গরুর মাংস- ১ কেজি

পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ

কাঁচা পেঁপে বাটা- ১ কাপ

আদা বাটা- ১ টেবিল চামচ

রসুন বাটা- ১ টেবিল চামচ

বড় কালো এলাচ- ৩টি

ছোট এলাচ- ৬টি

তেজপাতা- ৩টি

দারুচিনি- ৪/৫ পিস

কালো গোল মরিচ- ১ চা চামচ

পোস্ত দানা বাটা- ১ টেবিল চামচ

কাবাব চিনি- ৮/১০টি

জিরা বাটা- ১ টেবিল চামচ

শুকনা মরিচ গুঁড়া- ২ টেবিল চামচ

শাহি জিরা- ২ চা চামচ

শিক- ৮/১০টি

লেবুর রস- ১ টেবিল চামচ

লবণ- স্বাদমতো

সরিষার তেল- পরিমাণ মতো।

যেভাবে তৈরি করবেন

মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর তাতে পেঁয়াজ বাটা, পেঁপে বাটা, লবণ, তেল, জিরা বাটা, আদা ও রসুন বাটাসহ বাকি সব মসলা দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এভাবে রেখে দিন ২/৩ ঘণ্টা। এরপর মেরিনেট করা মাংসগুলো শিকে গেঁথে নিন। এবার কাবাবগুলো কয়লার আগুনে ঝলসিয়ে নিয়ে চার পাশ পোড়া পোড়া করে নামিয়ে নিতে হবে। এই কাবাব পরিবেশন করা যাবে পোলাও, গরম ভাত, নান, পরোটা ইত্যাদির সঙ্গে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here