বুধবার, নভেম্বর ১১, ২০২৬
30.5 C
Dhaka

আরও পড়ুন

শ্রীলঙ্কায় টি-২০ সিরিজ দাপুটে শুরু ফাহিমা-শামিমাদের

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে বেশি দূর যেতে দেননি ফাহিমা খাতুন-সুলতানারা। অন্যদিকে ব্যাট হাতে বাকি কাজটা সেরে দিয়েছেন অভিজ্ঞ শামীমা সুলতানা। সেইসাথে সোবহানা মোস্তারি ও সাথী রানি বর্মনের দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজ জয় পেল বাংলাদেশ নারী ‘এ’ দল। কলম্বোর পি সারা ওভালে বৃহস্পতিবার শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটে জিতেছে রাবেয়া খানের নেতৃত্বাধীন বাংলাদেশ। মাত্র ১১৩ রানের লক্ষ্যে পৌছাতে বাংলাদেশকে হারাতে হয়েছে ৩ উইকেট। হাতে ছিলো ৭ বল। পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি জিতে এগিয়ে গেল সফরকারীরা। এর আগে দুই দলের দ্বিতীয় পঞ্চাশ ওভারের ম্যাচটি বৃষ্টির কারণে ২০ ওভারে নেমে আসে। ৭ উইকেটে জেতা ওই ম্যাচের দুই কারিগর দিলারা আক্তার ও নিগার সুলতানাকে এদিন বিশ্রাম দেয় বাংলাদেশ। তাদের অনুপস্থিতিতে এদিন জ্বলে উঠলেন শামিমা। অসুস্থতার কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই উইকেটরক্ষক-ব্যাটার খেলেন ৪৪ বলে ৪৮ রানের ইনিংস। আর বল হাতে ৩ উইকেট নেন অভিজ্ঞ লেগ স্পিনার ফাহিমা খাতুন। রৌদ্রজ্জ্বল দিনে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৭৩ বলে ৭২ রান করেন দুই ওপেনার কৌশিনি নুথিয়াঙ্গা ও নেথমি পুর্না। ত্রয়োদশ ওভারে দুজনকেই স্টাম্পড করে ফেরান ফাহিমা। ৪টি চার ও ১টি ছক্কায় ৩৫ বলে ৪৩ রান করেন নুথিয়াঙ্গা। ২৭ রান করতে ৪০ বল খেলেন পুর্না। দুই ওপেনারের বিদায়ের পর আর কেউ দায়িত্ব নিতে পারেননি। পরে দুই অঙ্ক ছুঁতে পারেন শুধু উইকেটরক্ষক-ব্যাটার নিলাকশানা সান্দামিনি । ফাহিমার ৩ উইকেট ছাড়া ১টি করে উইকেট নেন জাহানারা আলম, সুলতানা, রাবেয়া ও রিতু মনি। রান তাড়ায় ইতিবাচক শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার শামিমা ও সাথি। পাওয়ার প্লেতে তারা দুজন যোগ করেন ৪০ রান। ষষ্ঠ ওভারের শেষ বলে আউট হন ২২ বলে ২০ রান করা সাথি। এরপর সোবহানার সঙ্গে ৫৪ বলে ৫৬ রানের জুটি গড়ে তোলেন শামিমা। ফিফটির আশা জাগিয়েও অল্পের জন্য তা করতে পারেননি ৩৬ বছর বয়সী ব্যাটার। থারুকা শেহানিকে ফিরতি ক্যাচ দিয়ে সমাপ্তি ঘটে তার ৫ চার ও ১ ছক্কার ইনিংসের। জয় থেকে ৫ রান দূরে থাকতে ফেরেন ৩১ বলে ২৮ রান করা সোবহানা। পরে মুর্শিদা খাতুন ও তাজ নেহার দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here