বুধবার, নভেম্বর ১১, ২০২৬
30.5 C
Dhaka

আরও পড়ুন

শ্রীলঙ্কায় জয়ে শুরু বাংলাদেশের মেয়েদের টি-টোয়েন্টি সিরিজ

ছবি: বিসিবি/ফেসবুক

শ্রীলঙ্কা সফরে স্বাগতিকদের হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ ‘এ’ নারী ক্রিকেট দল। ফাহিমা খাতুন ও সুলতানা খাতুনের দুর্দান্ত বোলিং এবং সোবহানা মোস্তারি, সাথি রানি বর্মনের কার্যকর ইনিংসে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

কলম্বোর পি সারা ওভালে বৃহস্পতিবার শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে প্রথমে ১১৩ রানে গুটিয়ে দেয় রাবেয়া খানের নেতৃত্বাধীন বাংলাদেশ। পরে  ৭ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় তারা।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি জিতে এগিয়ে গেল সফরকারীরা।

টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় লঙ্কানরা। উদ্বোধনী জুটিতে আসে ৭২ রান। ৪০ বলে ২৭ রান করা নিতমি পুরনাকে ফেরান ফাহিমা। পরের সাত ওভারে স্রেফ ২৯ রান করেছে লঙ্কান মেয়েরা, হারিয়েছে ৬ উইকেট।

শ্রীলঙ্কার পক্ষে ২৫ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার কৌশিকি নুথাওয়াঙ্গে। বাংলাদেশের পক্ষে ৩ ওভারে ১২ রান দিয়ে চার উইকেট নেন ফাহিমা। একটি করে উইকেট পান রাবেয়া খান, জাহানারা আলম, রিতু মণি ও সুলতানা খাতুন।

রান তাড়ায় দলের পক্ষে ৪৪ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন শামীমা সুলতানা। এছাড়া ৩১ বলে ২৮ রান আসে সুবহানা মোস্তারির ব্যাটে। ২২ বলে ২০ রান করেন ওপেনার সাথী রাণী। পরে মুর্শিদা খাতুন ও তাজ নেহার দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা নারী ‘এ’ দল: ২০ ওভারে ১১২/৭ (নুথিয়াঙ্গা ৪৩, পুর্না ২৭, দুলানি ১, সান্দিপানি ৫, ওয়াথসালা ০, সান্দামিনি ১৪*, মালশা ৫, মাদারা ৮, কাভিন্দি ২*; জাহারানা ৪-০-২২-১, সাবিকুল ৪-০-২৩-০, সুলতানা ৩-০-৯-১, রাবেয়া ৪-০-৩২-১, রিতু ২-০-১০-১, ফাহিমা ৩-০-১২-৩)

বাংলাদেশ নারী ‘এ’ দল: ১৮.৫ ওভারে ১১৩/৩ (সাথি ২০, শামিমা ৪৮, সোবহানা ২৮, মুর্শিদা ১১*, তাজ ১*; কাভিন্দি ২-০-১৭-০, মাদুশানি ৩-০-১৬-০, সান্দিপানি ৩.৫-০-২৪-০, শেহানি ৪-০-২২-২, থারুকা ৪-০-১৬-১, মাদারা ২-০-১৮-০)

ফল: বাংলাদেশ নারী ‘এ’ দল ৭ উইকেটে জয়ী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here