মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
25.3 C
Dhaka

আরও পড়ুন

দই মাটন রাঁধতে চান? জেনে নিন রেসিপি

দম মাটনছবি: সুমন ইউসুফ

খাসির মাংস দিয়ে কোন পদ রাঁধবেন, এই নিয়ে অনেকের মনে দ্বিধা থাকে। একটু অন্য রকম স্বাদে খাসির মাংস রাঁধতে চাইলে এই দুটি পদ চেষ্টা করে দেখতে পারেন। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার

দমদার মাটন

উপকরণ: খাসির মাংস ৫০০ গ্রাম, আদাবাটা ১ চা–চামচ, পেঁয়াজ আধা কাপ, রসুনবাটা ২ চা–চামচ, মরিচগুঁড়া ৩ চা–চামচ, হলুদগুঁড়া ১ চা–চামচ, জিরাগুঁড়া ২ চা–চামচ, ধনেগুঁড়া ২ চা–চামচ, টক দই আধা কাপ, গরমমসলার গুঁড়া ১ চা–চামচ, লবণ স্বাদমতো ও পানি আধা লিটার।

প্রণালি: মাঝারি একটি বাটিতে সব বাটা ও গুঁড়া মসলা ঢেলে পরিমাণমতো পানি দিয়ে মিশ্রণ তৈরি করে নিন। অন্য একটি প্যানে তেল দিয়ে তেজপাতা, মৌরি ও মাংস ঢেলে ভালোভাবে কষিয়ে নিন। লবণ দিন। এতে মসলার মিশ্রণ দিয়ে মাঝারি আঁচে কষাতে থাকুন। পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রাখুন ১০ মিনিট। পাত্রের নিচে একটি তাওয়া বসিয়ে এবার দমে দিন। পানি শুকিয়ে মাখো মাখো হয়ে এলে নামিয়ে নিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here