মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
25.3 C
Dhaka

আরও পড়ুন

উইন্ডোজে জিরো ডে নিরাপত্তা ত্রুটি সমাধান: দ্রুত আপডেটের পরামর্শ

মাইক্রোসফট সম্প্রতি তাদের স্মার্ট অ্যাপ কন্ট্রোল (এসএসি) এবং স্মার্ট স্ক্রিন সিকিউরিটি ফিচারে থাকা দীর্ঘদিনের জিরো ডে নিরাপত্তা ত্রুটির সমাধান করেছে। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের হালনাগাদ নিরাপত্তা প্যাচে এই ত্রুটির সমাধান করা হয়, যা ব্যবহারকারীদের সাইবার হামলা থেকে রক্ষা করবে। মাইক্রোসফট দ্রুত উইন্ডোজ হালনাগাদ করার পরামর্শ দিয়েছে, যাতে ব্যবহারকারীরা সুরক্ষিত থাকতে পারেন।

এই নিরাপত্তা ত্রুটি, যার সনাক্তকরণ নাম সিভিই ২০২৪-৩৮২১৭, ২০১৮ সাল থেকেই উইন্ডোজে ছিল। এটি সাইবার অপরাধীদের তাদের নিয়ন্ত্রিত সার্ভার থেকে ব্যবহারকারীদের কম্পিউটারে ক্ষতিকর ফাইল প্রবেশ করিয়ে কার্যকর করার সুযোগ দেয়। স্মার্ট অ্যাপ কন্ট্রোল এবং “মার্ক অব দ্য ওয়েব” (এমওটিডব্লিউ) সুরক্ষা ব্যবস্থার ফাঁকফোকর ব্যবহার করে এই হামলা করা হতো।

সেপ্টেম্বর ২০২৪ সালের প্যাচে সিভিই ২০২৪-৩৮২১৭ ছাড়াও উইন্ডোজের বিভিন্ন পণ্য ও সেবায় থাকা ৭৯টি নিরাপত্তা ত্রুটির সমাধান করা হয়েছে। মাইক্রোসফট আশঙ্কা করছে, এই ত্রুটির মাধ্যমে সাইবার অপরাধীরা ইতোমধ্যে বিভিন্ন উইন্ডোজ সিস্টেমে হামলা চালাতে সক্ষম হতে পারে।

উল্লেখ্য, স্মার্ট অ্যাপ কন্ট্রোলের কাজ হলো অসমর্থিত ও ক্ষতিকর অ্যাপগুলোকে ব্লক করে উইন্ডোজে নিরাপত্তা বজায় রাখা। তবে এই ত্রুটি থাকায়, সাইবার অপরাধীরা সেই নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে ক্ষতিকর প্রোগ্রাম চালু করতে পারতো।

জিরো ডে নিরাপত্তা ত্রুটি হলো একটি সফটওয়্যারের দুর্বলতা, যা আবিষ্কারের আগেই সাইবার অপরাধীরা কাজে লাগাতে সক্ষম হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here