বুধবার, নভেম্বর ১১, ২০২৬
30.5 C
Dhaka

আরও পড়ুন

বিনোদন বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই

বিনোদন বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই

খ্যাতিমান সাংবাদিক ও পাক্ষিক বিনোদন বিচিত্রা পত্রিকার সম্পাদক দেওয়ান হাবিবুর রহমান হাবিব আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন)। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দেওয়ান হাবিব নামে শোবিজে পরিচিত ছিলেন তিনি। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে রাত ১১টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) মরহুমের নামাজের জানাজা বাদ জুম্মা রাজধানীর সোবহানবাগ মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

সাংবাদিকতার পাশাপাশি বেশ কিছু নাটক ও চলচ্চিত্র প্রযোজনা করেছেন দেওয়ান হাবিবুর রহমান হাবিব। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সিনিয়র সদস্য ছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here