বুধবার, নভেম্বর ১১, ২০২৬
30.5 C
Dhaka

আরও পড়ুন

টাইমস হায়ার এডুকেশন বিশ্বে সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই ঢাবি–বুয়েট

ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের লোগো

প্রতিবছর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)। গত বুধবার (৯ অক্টোবর) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে সাময়িকীটি। এবারের তালিকায় বাংলাদেশের পাবলিক ও বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয় গতবাবের চেয়ে পিছিয়ে পড়েছে। তালিকায় শীর্ষ এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তবে এতে স্থান পায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। টিএইচই’র র‍্যাঙ্কিংয় অনুযায়ী, প্রথম ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় দেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায়নি।

র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ৮০১ থেকে ১০০০ এর মধ্যে আছে দেশের পাঁচ বিশ্ববিদ্যালয়। এবারের তালিকায় দেশসেরা হিসেবে জায়গা করে নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। এরপরই রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।

গত বছর এ তালিকায় বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটি। তবে এবার দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রতিষ্ঠানটি অষ্টম স্থানে আছে। বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে ১০০১-১২০০তম অবস্থানে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থান পেয়েছে।

টাইমস হায়ার এডুকেশনের তালিকায় ১০০১–১২০০ এর মধ্য স্থান পাওয়া দেশের বিশ্ববিদ্যালয়গুলো হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। তালিকায় ১২০১–১৫০০ এর মধ্যে থাকা দেশের বিশ্ববিদ্যালয়গুলো হলো—আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

রিপোর্টার হিসেবে থাকা কয়েকটি বিশ্ববিদ্যালয় হলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

মানসম্মত বিভিন্ন পারফরম্যান্স সূচক ব্যবহার করে শিক্ষার মান, শিক্ষায় গবেষণার পরিবেশ, গবেষণায় শ্রেষ্ঠত্বের অবস্থান, ইন্ডাস্ট্রিতে সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং করে। র‍্যাঙ্কিংয়ে ২০২৫ সালের সংস্করণে ১১৫টি দেশ ও অঞ্চলের ২০০০টির বেশি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করে তালিকা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here