সোমবার, নভেম্বর ৯, ২০২৬
27.6 C
Dhaka

আরও পড়ুন

একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা-ইংরেজির পাঠ্যসূচি ও মানবন্টন প্রকাশ

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ছবি: প্রতীকী

২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের চূড়ান্ত পাঠ্যসূচি ও মানবণ্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শিক্ষা মন্ত্রণালয় গঠিত পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির সুপারিশ এবং জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি নতুন এ সিলেবাস চূড়ান্ত করেছে। বিষয়টি জানিয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট তিন অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) পরিমার্জিত সিলেবাস সংক্রান্ত চিঠি প্রকাশ করেছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের ১২টি করে গদ্য ও পদ্য নির্বাচন করা হয়েছে। এ ছাড়া ইংরেজি প্রথম পত্রের মূল্যায়নের অংশ হিসেবে English For Today পাঠ্যপুস্তকে নতুন করে সংযোজিত ‘Reading And Pleasure’ অংশটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

► উচ্চমাধ্যমিক ও সমমান শ্রেণির বাংলা প্রথম পত্রের নির্ধারিত পাঠ্যক্রম

► আলিম শ্রেণির বাংলা প্রথম পত্রের নির্ধারিত পাঠ্যক্রম

► উচ্চমাধ্যমিক, আলিম ও সমমান শ্রেণির ইংরেজি প্রথম পত্রের নম্বর বণ্টন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here