মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
27.6 C
Dhaka

আরও পড়ুন

আফগানিস্তানের বিদায়, এশিয়ান গেমস টসের ১৬ মিনিট আগেই সেমিফাইনালে ভারত

ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারত-আফগানিস্তানের মধ্যকার ম্যাচে একটি বলও মাঠে গড়ালো না। বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছে ম্যাচটি। টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, আফগানিস্তানের চেয়ে আইসিসি র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে ওঠে গেছে ভারত।

spot_img

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিশিনের কারোগি স্পোর্টস পার্কে টানা বৃষ্টির কারণে টসের জন্য নির্ধারিত সময়ের ১৬ মিনিট আগে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ভারী বৃষ্টিতে মাঠের অধিকাংশ জায়গা কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

এর আগে পাকিস্তান ও হংকংয়ের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনালও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। এতে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে পা রাখে পাকিস্তান। তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হবে নেপাল ও শ্রীলঙ্কার তৃতীয় কোয়ার্টার ফাইনাল শেষে।

শীর্ষ বাছাই হিসেবে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে। শেষ কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মোকাবিলা করবে টাইগাররা। বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে শেষ চারে পা রাখবে লাল-সবুজের প্রতিনিধিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here