সোমবার, নভেম্বর ৯, ২০২৬
25.7 C
Dhaka

আরও পড়ুন

মোটরসাইকেল আরোহী মা ওপিকআপের ধাক্কায় প্রাণ গেল

যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক মা ও তার শিশুসন্তান নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই শিশুর বাবা ওমর ফারুক।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের দোঁদাড়িয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রাজগঞ্জের হানুয়ার মানিকগঞ্জ গ্রামের ওমর ফারুকের স্ত্রী মৌসুমী (৩২) ও শিশু সন্তান আবদুর রহমান (৪)। আহত ওমর ফারুক যশোর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে দোঁদাড়িয়া মোড়ে ওমর ফারুকের মোটরসাইকেলে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। আহত ওমর ফারুককে যশোরের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর ঘাতক পিকআপ নিয়ে চালক পালিয়ে গেছেন। এ দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মণিরামপুর থানার ওসি মো. আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদক
সম্পাদকhttps://dailyprovaterdak.com/
I graduated with a B.Com degree in 1994. Journalism is my passion.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here