সোমবার, নভেম্বর ৯, ২০২৬
27.6 C
Dhaka

আরও পড়ুন

সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা, পরে বিপদমুক্ত ঘোষণা

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের তিনটি শহরে সাময়িকভাবে জরুরি সতর্কতা জারি করেছিল দেশটির কর্তৃপক্ষ। সোমবার (২ নভেম্বর) দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আভা ও খামিস মুশাইত এবং পশ্চিমাঞ্চলের তায়েফ শহরের বাসিন্দাদের সতর্ক করা হয়। পরে তিনটি এলাকাকেই বিপদমুক্ত ঘোষণা করে সৌদি সিভিল ডিফেন্স।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সিভিল ডিফেন্সের পৃথক বিবৃতিতে জাতীয় জরুরি সতর্কীকরণ ব্যবস্থার মাধ্যমে বাসিন্দাদের সতর্ক করার তথ্য জানানো হয়। এ ব্যবস্থার নাম ‘ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম ফর ইমার্জেন্সি’।

পরবর্তী বিবৃতিতে সিভিল ডিফেন্স জানায়, আভা, খামিস মুশাইত ও তায়েফে আপাতত কোনো বিপদ নেই। একই সঙ্গে বাসিন্দাদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। সতর্কতামূলক নির্দেশনায় ঘটনাস্থলে ভিড় না করা এবং ভিডিও ধারণ থেকে বিরত থাকার পরামর্শও দেওয়া হয়েছিল।

তবে কী ধরনের হুমকি বা পরিস্থিতির কারণে তিন শহরে সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। এ ঘটনায় হতাহত কিংবা কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্যও প্রকাশ করা হয়নি।

ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণে নেয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের মার্চে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।

তথ্যসূত্র: বার্তা সংস্থা আনাদোলু ও সৌদি সিভিল ডিফেন্সের বিবৃতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here