রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
26 C
Dhaka

আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা বাড়াতে মাউশির নতুন নির্দেশনা

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খেলাধুলার চর্চা বাড়াতে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, কারাতেসহ বিভিন্ন খেলাধুলার চর্চা ও প্রতিযোগিতা বছরজুড়ে আয়োজনের উদ্যোগ নিতে বলা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) মাউশির এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা কর্মকর্তাদের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের একটি আবেদন সংযুক্ত করে পাঠানো হয়েছে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দেশের প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডিসহ অন্যান্য খেলার কথা উল্লেখ করা হয়েছে। এসব খেলাধুলা বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে সারা বছর আয়োজন করতে বলা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার চর্চা ও প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন খেলায় অংশগ্রহণের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য। নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here