বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
24 C
Dhaka

আরও পড়ুন

এনআইডি সেবায় হয়রানি ও দুর্নীতি বন্ধে কঠোর অবস্থানে ইসি

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন সিইসি।

এ সময় সিইসি বলেন, পত্রপত্রিকায় এনআইডি সেবায় নাগরিকদের হয়রানির খবর দেখলে তিনি অস্বস্তি বোধ করেন। এ ধরনের হয়রানি বন্ধে কার্যকর পরামর্শও চান তিনি।

নাগরিকরা যাতে নির্বিঘ্নে এনআইডি সেবা পান, সেটি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এ এম এম নাসির উদ্দিন। এনআইডি সেবায় দুর্নীতি বন্ধে নির্বাচন কমিশনের কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে সিইসি বলেন, যেকোনো চিঠি পাওয়ার পর তা বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। এতে আবেদনের অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

এ ছাড়া সঠিকভাবে আবেদন করার বিষয়ে নাগরিকদের মধ্যে জনসচেতনতা তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here