বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
24 C
Dhaka

আরও পড়ুন

কলেজের শিক্ষায় আসছে নতুন গতি, প্রশিক্ষণ পাচ্ছেন মাস্টার ট্রেইনাররা

কলেজের শিক্ষায় গুণগত পরিবর্তন আনতে শিক্ষকদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর অংশ হিসেবে দেশব্যাপী অ্যাপ্লাইড আইসিটি বিষয়ে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শিক্ষক তৈরির পাশাপাশি অধিভুক্ত কলেজগুলোতে আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে চট্টগ্রাম, যশোর, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও ঢাকায় ছয়টি ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ নভেম্বর পর্যন্ত এসব ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম চলবে। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষকদের অ্যাপ্লাইড আইসিটির বিষয়ভিত্তিক দক্ষতা, পাঠদান পদ্ধতি এবং প্রশিক্ষণ প্রদানের সক্ষমতা আরও বাড়বে।

পরবর্তী সময়ে প্রশিক্ষণপ্রাপ্ত এসব মাস্টার ট্রেইনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকদের জন্য ইন-হাউস প্রশিক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এর মাধ্যমে কলেজ পর্যায়ে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং পাঠদানের মান বাড়ানোর সুযোগ তৈরি হবে।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগের ফলে কলেজ পর্যায়ে পাঠদানের গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও আধুনিক শিক্ষার পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন তাঁরা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকদের মধ্যে প্রযুক্তিনির্ভর পাঠদান ও প্রশিক্ষণ প্রদানের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here