শনিবার, নভেম্বর ৭, ২০২৬
25.5 C
Dhaka

আরও পড়ুন

বাংলাদেশের বিভাগ ভিত্তিক গড় মাসিক আয়ে শীর্ষে ঢাকা, তলানিতে রংপুর

দেশের আট বিভাগের মধ্যে মানুষের গড় মাসিক পারিবারিক আয় সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। ২০২২ সালের খানা আয়-ব্যয় জরিপে ঢাকায় একটি পরিবারের গড় মাসিক আয় পাওয়া গেছে ৪২ হাজার ৬৯৬ টাকা। অন্যদিকে সবচেয়ে কম আয় রংপুর বিভাগে, ২১ হাজার ৬৭৪ টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপের চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশের একটি পরিবারের গড় মাসিক আয় ছিল ৩২ হাজার ৪২২ টাকা। এ হিসাবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ ছাড়া বাকি ছয় বিভাগের গড় আয় জাতীয় গড়ের নিচে। ঢাকার পর দ্বিতীয় সর্বোচ্চ আয় চট্টগ্রাম বিভাগে, ৩৪ হাজার ৫৪ টাকা। তৃতীয় অবস্থানে থাকা রাজশাহী বিভাগের গড় মাসিক পারিবারিক আয় ৩০ হাজার ৩৯৮ টাকা।

বিভাগভিত্তিক হিসাবে খুলনায় একটি পরিবারের গড় মাসিক আয় ২৮ হাজার ১৯২ টাকা। বরিশালে এ আয় ২৫ হাজার ৮৯২ টাকা এবং ময়মনসিংহে ২৪ হাজার ১৮৩ টাকা। সিলেট বিভাগে গড় মাসিক পারিবারিক আয় ২২ হাজার ৮৬১ টাকা। সবচেয়ে কম আয় রংপুরে, ২১ হাজার ৬৭৪ টাকা।

অর্থাৎ ঢাকা বিভাগের একটি পরিবারের গড় মাসিক আয় রংপুর বিভাগের তুলনায় ২১ হাজার ২২ টাকা বেশি। জাতীয় গড়ের তুলনায় ঢাকার আয় ১০ হাজার ২৭৪ টাকা বেশি। বিপরীতে রংপুরের আয় জাতীয় গড়ের চেয়ে ১০ হাজার ৭৪৮ টাকা কম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here