মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
27.6 C
Dhaka

আরও পড়ুন

লিবিয়া থেকে বাংলাদেশিদের ফেরাতে মার্চে তিনটি বিশেষ ফ্লাইট লিবিয়া থেকে বাংলাদেশিদের ফেরাতে মার্চে তিনটি বিশেষ ফ্লাইট,

ছবি: সংগৃহীত বাংলাদেশ দূতাবাস, লিবিয়ায় স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন

নিশ্চিত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এ লক্ষ্যে দূতাবাস সম্প্রতি আইওএম লিবিয়ার চিফ অব মিশন, লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বহির্গমণ অধিদপ্তরের সঙ্গে একাধিক বৈঠক করেছে। এসব বৈঠকে বাংলাদেশি অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া সহজীকরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে আইওএম প্রাথমিকভাবে আগামী মার্চে তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে। নির্ধারিত সময় অনুযায়ী, ১২ মার্চ মিসরাতা থেকে একটি ফ্লাইট এবং ১৯ ও ২৬ মার্চ ত্রিপলী থেকে দুটি ফ্লাইট পরিচালিত হবে। ফ্লাইটগুলো যথাসময়ে পরিচালনার জন্য বাংলাদেশ দূতাবাস লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় আনুষ্ঠানিক অনুমতি গ্রহণ এবং অভিবাসীদের বহির্গমণ ভিসা (খুরুজ নিহায়ী) অর্জনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ফ্লাইটগুলোর মাধ্যমে আইওএম-এর নিকট ইতোমধ্যে ত্রিপলী ও মিসরাতা থেকে নিবন্ধিত অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, বেনগাজী থেকে নিবন্ধিত অভিবাসীসহ নতুন আগ্রহী অভিবাসীদের দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বাংলাদেশ দূতাবাস অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে প্রতিটি সম্ভাব্য পদক্ষেপ গ্রহণ করছে এবং সংশ্লিষ্ট সকলের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রেখে কাজ চালিয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here