সোমবার, নভেম্বর ৯, ২০২৬
26.5 C
Dhaka

আরও পড়ুন

ট্রাম্পের বাসভবনের ৯ মাইল দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে একটি ব্যক্তিগত জেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চালকসহ ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন মার-এ-লাগোর দূরত্ব মাত্র ৯ মাইল বা প্রায় ১৪ দশমিক ৪৮ কিলোমিটার।

শনিবার (১ নভেম্বর) বিকেলে পাম বিচ শহরের ক্রেসহ্যাভেন এলাকার একটি আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন শহরের বার্গস্ট্রম বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল। এতে মোট নয়জন আরোহী ছিলেন।

এফএএর বিবৃতিতে বলা হয়, দক্ষিণ ফ্লোরিডার পাম বিচ শহরের ক্রেসহ্যাভেনের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত করবে। তদন্তের নেতৃত্ব দেবে এনটিএসবি। দুর্ঘটনার কারণ ও অন্যান্য তথ্য তদন্ত শেষে প্রকাশ করা হবে বলে জানিয়েছে এফএএ।

এদিকে দুর্ঘটনার পর জরুরি সেবাদানকারী দলগুলো ক্রেস্টহ্যাভেন বুলেভার্ড ও ১০ম অ্যাভিনিউ নর্থের মধ্যবর্তী মিলিটারি ট্রেইল সড়কটি বন্ধ করে দেয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষকে দুর্ঘটনাস্থলের আশপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

পাম বিচ কাউন্টি ফায়ার সার্ভিস তাদের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানায়, এলাকায় বিমান দুর্ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগতে পারে। এ কারণে সবাইকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি দ্রুত নিচের দিকে নেমে আসছে। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণ ঘটে। আকাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া ও আগুনের শিখা।

বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, লিয়ারজেট মডেলের উড়োজাহাজটি বিকেল ৩টা ৩৭ মিনিটে অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করে। বিধ্বস্ত হওয়ার আগে এটি ৪১ হাজার ফুট উচ্চতায় উড়ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here