বুধবার, নভেম্বর ১১, ২০২৬
24 C
Dhaka

আরও পড়ুন

নেতানিয়াহুর মতো চেহারা, তেহরানে দোকান বয়কটের মুখে ইরানি ব্যবসায়ী

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল থাকায় বিপাকে পড়েছেন ইরানের রাজধানী তেহরানের এক দোকানি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ক্রেতাদের একাংশ দোকানটি বয়কট করছেন। এতে ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি মানসিক চাপেও পড়েছেন ওই ব্যবসায়ী।

বুধবার (১১ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তেহরানে শুকনো ফল ও ঐতিহ্যবাহী মিষ্টি বিক্রি করেন ওই দোকানি। মুখের গড়ন ও চেহারার সঙ্গে নেতানিয়াহুর মিল থাকায় সম্প্রতি তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। তাঁর দোকানে ধারণ করা একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে।

ভিডিওটি ভাইরাল হলে অনেকেই ওই দোকানির সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীর চেহারার তুলনা করতে থাকেন। তবে এই পরিচিতি তাঁর ব্যবসার জন্য ইতিবাচক হয়নি। বরং নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিলের কারণে ক্রেতাদের একাংশ দোকানে যাওয়া এবং সেখান থেকে পণ্য কেনা বন্ধ করে দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিজের অসহায়ত্বের কথা জানিয়েছেন ওই ব্যবসায়ী। তিনি বলেন, নিজের কোনো ভূমিকা না থাকা সত্ত্বেও শুধু চেহারার মিলের কারণে তাঁকে আর্থিক ও মানসিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। আগের মতো ক্রেতারা আর দোকানে আসছেন না। পুরো পরিস্থিতি তাঁর জন্য কষ্টদায়ক হয়ে উঠেছে।

ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে। দুই দেশের বৈরিতার প্রভাব যে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও ব্যবসার ওপরও পড়তে পারে, তেহরানের এই দোকানির অভিজ্ঞতা তার একটি উদাহরণ।

সূত্র: সামা টিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here