রবিবার, নভেম্বর ৮, ২০২৬
28.4 C
Dhaka

আরও পড়ুন

কনকাশন বদলি জাকের আলী, মাথায় আঘাত পেয়ে ছিটকে গেলেন মুমিনুল

মুমিনুল হক।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পেয়েছেন মুমিনুল হক। এতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারেননি তিনি। তার কনকাশন বদলি হিসেবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছেন জাকের আলী অনিক।

মুমিনুলের চোটের বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বিসিবি। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৭৮তম ওভারে ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পেয়েছেন মুমিনুল। পরবর্তীতে কনকাশনের লক্ষণ দেখা দেওয়ায় ম্যাচের বাকি সময়ের জন্য তার কনকাশন সাব বা বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামছেন জাকের আলী অনিক।

মাঠ ছাড়ছেন জাকের আলী

মুমিনুলকে দ্বিতীয় টেস্টেও পাচ্ছে না বাংলাদেশ। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটারের কনকাশন বদলি নেওয়া হলে পরের সাত দিন খেলতে পারবেন না মাথায় আঘাত পাওয়া ক্রিকেটার।

এ দিকে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায় বাংলাদেশ। তবুও স্বস্তিতে নেই টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

সম্পাদক
সম্পাদকhttps://dailyprovaterdak.com/
I graduated with a B.Com degree in 1994. Journalism is my passion.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here