২০১৯ সালে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে গোলাপি বলে দিবারাত্রির টেস্টের দলে ছিলেন ইমরুল কায়েস। সেই ম্যাচের পর আর কোনো ফরম্যাটেই বাংলাদেশের জার্সিতে দেখা যায়নি টাইগার এই ওপেনারকে।
হঠাৎ হঠাৎ আলোচনা চললেও জাতীয় দলে ফেরার অপেক্ষা কেবল দীর্ঘ হয়েছে ইমরুলের জন্য। এরই মধ্যে এবার টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলে দিলেন বাঁহাতি এই ব্যাটার।
আজ (বুধবার) দুপুরে নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। আগামী ১৬ নভেম্বর খুলনা বিভাগের পক্ষে শেষ প্রথম শ্রেণির ম্যাচটি খেলবেন ইমরুল।





