শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
23 C
Dhaka

আরও পড়ুন

আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য আজ শনিবার (১৪ নভেম্বর) রংপুর নগরীর বেশ কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।

শুক্রবার (১৩ নভেম্বর) নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. আতিফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি নূরপুর ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে বিকন মোড়, ঠিকাদারপাড়া, পানামা মোড়, সিঙ্গার শোরুম, নেসকো অফিস-১, নূরপুর, গুপ্তপাড়া, পুরাতন পাসপোর্ট অফিস, খরমপট্টি ব্রিজ, নার্সারি মাছুয়াপাড়া, বৈরাগীপাড়া, কামাল কাছনা, চিড়ার মিল, ভ্যাট অফিস জিএল রায় রোড এবং আড়ং শোরুম-সংলগ্ন এলাকা।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ে বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ এবং লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা ছাঁটাইয়ের কাজ করা হবে। এ কাজের জন্য নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here