মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
30.5 C
Dhaka

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকা ব্যয় করবে সরকার

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকা ব্যয় করবে সরকার। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি উন্নয়ন কর্মসূচি অনুমোদন করা হয়েছে। এতে মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ৩ হাজার ৪০৩ কোটি টাকা এবং বৈদেশিক অর্থায়ন থেকে ৭৯৭ কোটি টাকা দেওয়া হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতেই এ উন্নয়ন কর্মসূচি অনুমোদন করা হয়েছে। কর্মসূচিতে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৯০ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩ হাজার ৪০৩ কোটি টাকা এবং বৈদেশিক অর্থায়ন ৭৯৭ কোটি টাকা।

দেশের শিক্ষাব্যবস্থার বর্তমান অবস্থা তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অন্যান্য খাতের তুলনায় শিক্ষার অবনতি সবচেয়ে বেশি চোখে পড়েছে। সরকার শিক্ষার মান নিশ্চিত করতে কাজ করছে।

তিনি আরও বলেন, যারা শিক্ষার মান ধরে রাখতে পারবেন, রাষ্ট্রীয় স্বীকৃতি ও সরকারি সনদ তাঁদের জন্যই থাকবে। সম্প্রতি অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায়ও এর প্রতিফলন দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here