বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
23 C
Dhaka

আরও পড়ুন

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে। সপ্তাহের নির্দিষ্ট দিনে এসব মার্কেট ও দোকান বন্ধ থাকায় কেনাকাটার পরিকল্পনা করার আগে বন্ধের তালিকা জেনে নেওয়া জরুরি। বিশেষ করে মোহাম্মদপুর, মিরপুর, মৌচাক, পল্টন ও গুলিস্তান এলাকার কয়েকটি পরিচিত মার্কেট বৃহস্পতিবার বন্ধ থাকবে।

বৃহস্পতিবার বন্ধ থাকবে যেসব মার্কেট, সেগুলোর মধ্যে রয়েছে মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপারমার্কেট ও মিরপুর স্টেডিয়াম মার্কেট।

এ ছাড়া মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, ফরচুন শপিংমল, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট ও গাজী ভবনও বন্ধ থাকবে।

পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট এবং সাকুরা মার্কেটও বৃহস্পতিবার বন্ধের তালিকায় রয়েছে।

অন্যদিকে রাজধানীর বেশ কিছু এলাকার সাধারণ দোকানপাটও বৃহস্পতিবার বন্ধ থাকবে। এলাকাগুলোর মধ্যে রয়েছে মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাহজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ ও শান্তিবাগ।

এ ছাড়া ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা এবং রমনা শিশুপার্ক এলাকার দোকানপাটও বন্ধ থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here