বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
22 C
Dhaka

আরও পড়ুন

স্ত্রী-সন্তান রেখে কলেজছাত্রীর সঙ্গে হাসপাতালে রাত কাটালেন কারারক্ষী

জয়পুরহাটে ডিউটি শেষে কারাগারের ব্যারাকে না ফিরে এক কলেজছাত্রীকে নিয়ে জেনারেল হাসপাতালের বারান্দায় রাত কাটানোর অভিযোগ উঠেছে এক কারারক্ষীর বিরুদ্ধে। রোগীর স্বজনদের সন্দেহ হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দুজনকে থানায় নিয়ে যায়।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কারারক্ষীর নাম ওয়াজেদ আলী (৪২)। তিনি জয়পুরহাট কারাগারে কর্মরত। তাঁর বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। ওই কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায়।

জয়পুরহাট সদর থানা-পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, ওয়াজেদ আলীর সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। সোমবার ওই ছাত্রী তাঁর সঙ্গে দেখা করতে জয়পুরহাটে যান। ওই দিন রাত ১১টা থেকে রাত একটা পর্যন্ত কারাগারে দায়িত্ব পালনের কথা ছিল ওয়াজেদ আলীর। দায়িত্ব শেষ করে ব্যারাকে না গিয়ে তিনি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় ওই ছাত্রীর সঙ্গে অবস্থান করছিলেন।

তাঁদের আচরণ দেখে রোগীর স্বজনদের সন্দেহ হয়। পরে তাঁরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। একপর্যায়ে ওই দুজন নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। রাত আড়াইটার দিকে পুলিশ গিয়ে তাঁদের থানায় নিয়ে যায়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে থানায় গিয়ে দেখা যায়, কারারক্ষী ওয়াজেদ আলীকে হাজতে রাখা হয়েছে। আর কলেজছাত্রীকে রাখা হয়েছে নারী ও শিশু সহায়তা কক্ষে।

ওই কলেজছাত্রী বলেন, রাতে ওয়াজেদ আলীর সঙ্গে হাসপাতালে অবস্থান করার সময় লোকজন তাঁদের আটক করেন। পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়। ওয়াজেদের স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি তিনি জানেন। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলেও জানান ওই ছাত্রী। তবে ওয়াজেদের চাকরির কোনো ক্ষতি হোক, তা তিনি চান না। এ ঘটনায় তিনি মামলা করবেন না বলেও জানিয়েছেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, হাসপাতালের বারান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ ওই কারারক্ষী ও কলেজছাত্রীকে পুলিশের কাছে দিয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কলেজছাত্রীর পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে।

জয়পুরহাট কারাগারের জেল সুপার উম্মে সালমা বলেন, ওয়াজেদ আলীর সোমবার রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত দায়িত্ব ছিল। মঙ্গলবার সকাল ছয়টা থেকে তাঁর আবার দায়িত্ব পালনের কথা থাকলেও তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। থানার একজন পুলিশ সদস্য কারাগারে এসে বিষয়টি জানিয়েছেন। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here