মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
27.6 C
Dhaka

আরও পড়ুন

এবার সোনারগাঁয়ে শেখ হাসিনা-রেহানা-অরুণা ও রোকেয়া প্রাচীসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুরে এক যুবককে গুলি করে পঙ্গু করার ঘটনায় আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১৭৯ জনের নামে সোনারগাঁ থানায় মামলা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- শেখ রেহেনা, চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাস, নাট্য অভিনেত্রী রোকেয়া প্রাচী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সজিব ওয়াজেদ জয়, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ, সাবেক এমপি নজরুল ইসলাম বাবুসহ নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাম রয়েছে।

মামলার বাদী সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর গ্রামের রুহুল আমিন (৩৯) এজাহারে উল্লেখ করেন, আসামিরা পরস্পর যোগসাজশে গত ২০ জুলাই সোনারগাঁয়ের কাচঁপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালীন সময়ে বাদীকে গুলি করে মারাত্মকভাবে আহত করেন। তিনি বর্তমানে পঙ্গুত্ববরণ করে আছেন।

সোনারগাঁ থানা পুলিশের ওসি এমএ আব্দুল বারী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here