শনিবার, নভেম্বর ৭, ২০২৬
26.8 C
Dhaka

আরও পড়ুন

সিডনির ক্যাম্পবেলটাউনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলা

সিডনির ক্যাম্পবেলটাউনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলা

সাব কন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউন, এবি স্ট্রিট লাইব্রেরি এবং মাল্টিকালচারাল কমিউনিটি কানেক্ট-এর যৌথ উদ্যোগে ১৬ নভেম্বর (শনিবার) সকালে স্থানীয় নওয়াব রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ক্যাম্পবেলটাউন এলাকায় আগামী ২২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই বইমেলা সিডনির ইঙ্গেলবার্নের গ্রেগ পারসিভাল হল ও সংলগ্ন হেলিনান পার্কে অনুষ্ঠিত হবে।

সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের সভাপতি পারভেজ খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন ড. রফিক ইসলাম। তিনি অনুষ্ঠিতব্য বইমেলা এবং ক্যাম্পবেলটাউনে আন্তর্জাতিক ভাষা স্মৃতিস্তম্ভ উদ্যোগের সাথে এর সংযোগ সম্পর্কে বলেন। তিনি সম্ভাব্য অনুষ্ঠান সূচি, বইয়ের স্টল, লেখক কর্নার, নতুন বই উম্মোচন, শিশুদের অনুষ্ঠান, লেখকদের প্যানেল আলোচনাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

এ বি স্ট্রিট লাইব্রেরির সভাপতি কামাল পাশা জানান, তাদের সংগঠন এখন ক্যাম্পবেলটাউনের বিভিন্ন এলাকায় ১৬টি কমিউনিটি লাইব্রেরি পরিচালনা করছে।

তিনি আরও বলেন, আমাদের অভিজ্ঞতা এই বইমেলাকে সহায়তা করবে।

মাল্টিকালচারাল কমিউনিটি কানেক্টের সভাপতি কাউন্সিলর অ্যাশ রহমান ক্যাম্পবেলটাউনের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি এবং সাংস্কৃতিক ঐতিহ্য চর্চায় তার সংগঠনের অবদানের কথা উল্লেখ করেন।

তিনি জানান, তাদের সংগঠন এই আয়োজনে অংশীজন হতে পেরে গর্বিত।

‘নিরালা হোল্ডিংস’ এর ডিরেক্টর রানা শরীফ এবং আশরাফুজ জামান এই বই মেলাকে স্পন্সর করার আগ্রহ প্রকাশ করেন।

কাউন্সিলর মাসুদ চৌধুরী বলেন, ক্যাম্পবেলটাউনের জন্য একটি আন্তর্জাতিক ভাষা স্মৃতিস্তম্ভের পরিকল্পনা চলছে, যা শিগগিরই জনসাধারণের মতামতের জন্য উন্মুক্ত হবে। এই বইমেলা, স্মৃতিস্তম্ভ প্রকল্প আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর গৌরবকে ধারণ করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিদের পক্ষে উপস্থিত ছিলেন জন্মভূমি টিভির আবু আরেফিন, বাংলাদেশ প্রতিদিনের নাইম আবদুল্লাহ, প্রশান্তিকার আতিকুল রহমান, আমাদের কথার পূরবী পারমিতা বোস, বার্ডিয়া বাংলা স্কুলের মিলি ইসলাম এবং খোলা আকাশের ড. শাফিন রাশেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন শফিকুল আলম, সাজ্জাদ সিদ্দিকী, আব্দুস সোবহান, আবদুল্লাহ আল মামুন, মুস্তাফিজুর তালুকদার মনজু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here