মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
27.6 C
Dhaka

আরও পড়ুন

স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করা জরুরি কেন?

ফোনে যখন বিভিন্ন সমস্যা দেখা দেয় তখন তা নিয়ে নাজেহাল হতে হয়। অথচ জানেন কি, ফোন সময় মতো আপডেট করেননি বলেই এখন ফোনের এই সমস্যা! একটু ব্যবহারেই অতিরিক্ত গরম হয়ে যাওয়া থেকে শুরু করে বার বার হ্যাং করার মতো সমস্যা দেখা দিচ্ছে। আর তা যদি বেশি দিন চলতে থাকে ফোনটি একেবারেই জন্যই নষ্ট হয়ে যাবে। তাই সঠিক সময়ে স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করা খুব জরুরি।

যে কারণে স্মার্টফোন আপডেট করা জরুরি

যখনই কোনো স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করা হয়, তখনই তা স্মার্টফোনের গতি অনেকটাই বাড়িয়ে দেয়। ফলে ফোনে কোনো রকম সমস্যা দেখা দেয় না। ফলে ফোন হ্যাংও হয় না। এমনকি অল্পতেই গরম হয়ে যাওয়ার মতো সমস্যা থেকেও মুক্তি পাবেন। আবার যদি স্মার্টফোনের সফটওয়্যারটি দীর্ঘদিন ধরে আপডেট না করে ফেলে রাখেন, তবে একটা সময় মাদারবোর্ডটি খারাপ হয়ে যেতে পারে। ফলে তখন ফোনটি সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দেবে।

ফোনের নিরাপত্তাজনিত ত্রুটির সমাধান

ফোন আপডেট করার সঙ্গে সঙ্গে ফোনে থাকা সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। এছাড়াও ফোনের নিরাপত্তা অনেকটা বেড়ে যায়। ফোনে কোনো রকম ভাইরাস থাকলে আপডেটের মাধ্য়মে সেগুলোকেও সরিয়ে ফেলা হয়। তাই ফোনটিকে হ্যাকিং থেকে বাঁচাতে সঠিক সময় স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করে নিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here