বুধবার, নভেম্বর ১১, ২০২৬
30.5 C
Dhaka

আরও পড়ুন

‘হৃদয় নগর’ নিয়ে এলিটা

এলিটা করিম। ছবি: সংগৃহীত

প্রকাশ পেল নন্দিত কণ্ঠশিল্পী এলিটা করিমের গাওয়া রোমান্টিক গান ‘হৃদয় নগর’। গানের কথা লিখেছেন সারাজাত সৌম্য। সুর ও সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার।

গানটি রেকর্ড করা হয়েছিল একটি মিক্সড অ্যালবামের জন্য। সম্প্রতি মিউজিক স্পিমিং প্ল্যাটফর্ম স্পোর্টিফাইর পাশাপাশি শিল্পী ও সুরকারের ফেসবুক পেইজে গানটি প্রকাশ করা হয়েছে।

এ প্রসঙ্গেএলিটা বলেন, ‘জয় শাহরিয়ারের সুরের অন্যান্য গানের চেয়ে ‘হৃদয় নগর’ আলাদা ধরনের। আমি চেষ্টা করেছি, গায়কীতে নিজের সেরাটা তুলে ধরার। গানটি অনেকের ভালো লাগবে বলে আশা করছি।’

সুরকার জয় শাহরিয়ার বলেন, ভিন্ন ধাঁচের কিছু গান নিয়ে ‘বৃষ্টি কথা হোক’ মিক্সড অ্যালবামটি তৈরি করা হয়েছিল।

যার প্রতিটি গানের সুর ও সংগীতায়োজন ছিল আমার। এ অ্যালবামটি সিডি আকারে প্রকাশ পেয়েছিল ২০১৬ সালে। যে কারণে অ্যালবামের গানগুলো শোনার সুযোগ নেই এখন।

আমরা যারা এই অ্যালবামের শিল্পী, গীতিকবি ও সুরকার হিসেবে কাজ করেছি, তাদের সবার কাছেই মনে হয়েছে ‘বৃষ্টি কথা হোক’-এর গানগুলো এখনো শ্রোতাদের ভালো লাগবে। সে ভাবনা থেকেই এলিটা করিমের ‘হৃদয় নগর’ গানের পাশাপাশি পুরো অ্যালবামটি অনলাইনে প্রকাশ করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here