রবিবার, নভেম্বর ৮, ২০২৬
28.4 C
Dhaka

আরও পড়ুন

আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১৪৬৬ জন। সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত হাম সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ২৩৩ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন এবং ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৭৮ জনের। এ নিয়ে চলতি বছরে ২৩ হাজার ৪৭৮ জনের হাম শনাক্ত হলো। আর নতুন করে এক হাজার ৩৮৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে দুই লাখ ২২ হাজার ৫৫২ জন।

রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, হামের উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়, একই সময়ে হামে আক্রান্ত বা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৩৫৬ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here