শনিবার, নভেম্বর ৭, ২০২৬
26.8 C
Dhaka

আরও পড়ুন

নিয়ন্ত্রণে ৫ ইউনিট ,কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

রাজধানীর কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার (২৬ অক্টোবর) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহাবিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে খবর পেয়ে ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করছে। সাহায্যে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সম্পাদক
সম্পাদকhttps://dailyprovaterdak.com/
I graduated with a B.Com degree in 1994. Journalism is my passion.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here