রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্য নিয়ে গত ৮ সেপ্টেম্বর ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়। এবার সেই কেন্দ্রীয় কমিটি বর্ধিত করা হয়েছে। নতুন করে কেন্দ্রীয় সদস্য হিসেবে কমিটিতে জায়গা পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
আজ সোমবার (২৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন করে কেন্দ্রীয় সদস্য হিসেবে কমিটিতে জায়গা পাওয়া ৩৬ জনের নাম ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রাখতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটি বর্ধিতকরণের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে নিম্নোক্ত ব্যক্তিদের ‘কেন্দ্রীয় সদস্য’ ঘোষণা করা হলো।
সারজিস আলম ছাড়াও কেন্দ্রীয় কমিটিতে আরও রয়েছেন আলী আহসান জোনায়েদ, দেবাশীষ চক্রবর্তী, মোহাম্মদ এজাজ, শেখ তাসনিম আফরোজ ইমি, কৈলাস চন্দ্র রবিদাস, রাফে সালমান রিফাত, উশ্যেপ্রু মারমা, উম্মে হাবিবা বেনজির, মীর আরশাদুল হক, আলী নাছের খান, মামুনুর রশীদ, আবু সাঈদ লিওন, সাকিব মাহদী, জোবাইরুল হাসান আরিফ, শরিফ ওসমান হাদি, আলী আম্মার মুয়াজ, আরেফিন মোহাম্মদ, ভীম্পান্নী ডেভিড রাজু, কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, সোনামণি কর্মকার, ডা. মিনহাজুল আবেদীন, সাইদ উজ্জ্বল, মো. বুরহান উদ্দিন নোমান, মো. রাকিব হোসেন, মো. আরিফুর রহমান (তুহিন), রাফিদ ভূঁইয়া, জয়নাল আবেদীন শিশির, জনি আকন্দ, মিয়াজ মেহরাব তালুকদার, মো. নাইম আহমাদ, সাগর বড়ুয়া, প্লাবন তারিক, এম ওয়ালি উল্লাহ এবং মো. রাসেল আহমেদ।




