মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
25.3 C
Dhaka

আরও পড়ুন

র‍্যাবের হাতে নির্যাতনের শিকার ব্লগার ইভানের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় অনলাইন একটিভিস্ট ও ব্লগার আরজান ইভানের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে ইভানের চিকিৎসার খোঁজ নিতে যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।

এসময় প্রখ্যাত চিকিৎসক ডা. মনোয়ারুল কাদির বিটু, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বিএনপি নেতা হাবিব সাত্তার, শেকৃবি ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক নাহিয়ান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ‘রাজবন্দীর জবানবন্দী’ বই লেখার কারণে ২০১৮ সালে গুমের শিকার হন ও দীর্ঘ ৭ মাস কারাভোগ করতে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here