তন্দুরি আলু
উপকরণ
125 গ্রাম খোসা ছাড়ানো ছোট আলু
50 মিলি রিফাইন্ড তেল
25 গ্রাম জল ঝরানো টক দই
10 মিলি ক্রিম
5 গ্রাম কসুরি মেথির পাতা
স্বাদমতো নুন
একসঙ্গে বেটে নিন
10 গ্রাম কাশ্মীরি গোটা শুকনো লঙ্কা
15 গ্রাম আদা
10 গ্রাম ধনে জিরে গুঁড়ো
10 গ্রাম চাট মশলা
পদ্ধতি
আলুগুলো ধুয়ে নিয়ে এক চিমটে নুন দেওয়া জলে সেদ্ধ করে নিন।
বাটার মশলাগুলো একসঙ্গে পেস্ট বানিয়ে টক দই দিয়ে ভালো করে মেখে নিন।
এবারে আলু, ক্রিম, মেথি আর মশলা ভালো করে মেশান।
আধ ঘণ্টার জন্য রেখে দিয়ে গ্রিল করুন যতক্ষণ না বাদামি রং হচ্ছে।
এবার উপরে চাট মশলা ছড়িয়ে দিয়ে পুদিনা চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।




