মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
30.5 C
Dhaka

আরও পড়ুন

জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের জন্য ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা

আসন্ন জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীরা নির্দিষ্ট আট মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। এ তালিকার বাইরে অন্য কোনো মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি নেই। তবে সাধারণ ক্যালকুলেটর ব্যবহারে কোনো বাধা থাকবে না।

মঙ্গলবার (১০ নভেম্বর) জুনিয়র বৃত্তি পরীক্ষার নির্বাহী কমিটির সদস্যসচিব ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীরা যে আট মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন, সেগুলো হলো—এফএক্স-৮২এমএস, এফএক্স-১০০এমএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৯৯১ইএস প্লাস ও এফএক্স-৯৯১সিডব্লিউ।

অর্থাৎ পরীক্ষার্থীরা নির্ধারিত আট মডেলের যেকোনো একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। পাশাপাশি সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের সুযোগও থাকছে। তবে অনুমোদিত মডেলের বাইরে অন্য কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।

পরীক্ষা চলাকালে ক্যালকুলেটর ব্যবহারের ক্ষেত্রে এ নির্দেশনা অনুসরণ করতে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের অবহিত করা হয়েছে। ফলে পরীক্ষার্থীদের পরীক্ষার আগে নিজেদের ক্যালকুলেটরের মডেল নির্ধারিত তালিকার সঙ্গে মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here