রবিবার, নভেম্বর ৮, ২০২৬
28.4 C
Dhaka

আরও পড়ুন

অবসরপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের সুযোগ-সুবিধা দিতে কমিটি গঠন

বিগত সরকারের সময়ে চাকরির সময় পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত প্রশাসনের কর্মকর্তাদের সুযোগ-সুবিধা দিতে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে কমিটির প্রধান করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে এক বিফ্রিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ১৬ বছর ধরে যারা বঞ্চিত ছিল তাদের আবেদন বাছাই করতে কমিটি গঠন করা হয়েছে। যারা চাকরি থেকে বিদায় নিয়েছেন শুধু তাদের জন্য এই কমিটি কাজ করবেন, যারা চাকরিতে আছে তাদের জন্য নয়। তাদের সময় তিন মাস। জনপ্রশাসন, মন্ত্রিপরিষদ বিভাগ, আইন ও অর্থ মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদা নিচে নয় এমন চারজনকে বাছাই কমিটিতে নেওয়া হবে।

২০০৯ সাল থেকে ৪ আগস্ট ২০২৪ সাল পর্যন্ত অবসরে যাওয়া প্রশাসনের ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের বিবেচনায় নেয়া হবে জানান তিনি। এ ধরনের আড়াই হাজার আবেদন জমা পড়েছে বলেও জানান সচিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here