সোমবার, নভেম্বর ৯, ২০২৬
32.2 C
Dhaka

আরও পড়ুন

ককটেল ফাটিয়ে পালানোর সময় হাতেনাতে আটক যুবক রুপনগরে থানার সামনে

আটক আশরাফুল ইসলাম

রাজধানীর রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আশরাফুল ইসলাম (২৭) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। রোববার (০৮ নভেম্বর) তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

আটক আশরাফুল ইসলামের (২৭) বাবার নাম মো. হাবিবুর রহমান ও মা আলিয়া বেগম। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরের ছোট আলীর চরে। বর্তমানে আশরাফুল ইসলাম ঢাকার রুপনগর ঝিলপাড় বস্তির এ/পি সেকশন ০৭, বসবাস করেন।

পুলিশ জানায়, রোববার রাত ১টা ৪০ মিনিটের দিকে রুপনগর থানার সামনে ককটেল ফাটিয়ে পালিয়ে যাওয়ার সময় আশরাফুল নামে একব্যক্তি হাতেনাতে আটক করা হয়েছে।

এর আগে রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মগবাজার, মিরপুর ও পল্লবীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শাহবাগ থানা এলাকায় ককটেল নিক্ষেপের ঘটনায় তিনজনকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন উপস্থিত জনতা। সন্ধ্যা ৭টার পর থেকে এসব বিস্ফোরণ ঘটানো হয়।

সম্পাদক
সম্পাদকhttps://dailyprovaterdak.com/
I graduated with a B.Com degree in 1994. Journalism is my passion.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here