সোমবার, নভেম্বর ৯, ২০২৬
25.7 C
Dhaka

আরও পড়ুন

ফুলবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান মুকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতিনিধি মুজিবুর রহমান এবং ফুলবাড়ী থানার পুলিশ কর্মকর্তা মাহমুদুল হাসান নাঈম। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। তারা তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবদান রাখা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here