বুধবার, নভেম্বর ১১, ২০২৬
26 C
Dhaka

আরও পড়ুন

​রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যদের তৎপরতায় ৫ বছরের হারানো শিশু উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যদের দ্রুত তৎপরতা ও বিচক্ষণতায় বহির্বিভাগ থেকে হারিয়ে যাওয়া ৫ বছরের এক শিশু মো. মেহেদী হাসানকে উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১২টার দিকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ এলাকার সামনে মা ও পরিবারের সাথে চিকিৎসা নিতে এসে শিশু মো. মেহেদী হাসান হঠাৎ হারিয়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করেন তার মা নাজমুন নীলা বেগম।

এ সময় হাসপাতালে দায়িত্বরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বিষয়টি লক্ষ্য করে তাৎক্ষণিক তৎপরতা শুরু করেন। হাসপাতাল চত্বরে ও আশপাশে তল্লাশি চালিয়ে ডিউটিরত আনসার সদস্যরা শিশুটিকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধারের পর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডা. মো. পলাশ ও হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে শিশুটির পরিচয় ও অভিভাবকদের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই করা হয়। পরবর্তীতে দুপুর ১:৩০ মিনিটের দিকে শিশুটির মা নাজমুন নীলা বেগমের নিকট তাকে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়।

হারিয়ে যাওয়া শিশু মো. মেহেদী হাসান লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মধ্য কেরোয়া গ্রামের মৃত আলী আহমদ ও নাজমুন নীলা বেগম দম্পতির সন্তান।

উদ্ধার অভিযানে দায়িত্ব পালনকারী আনসার সদস্যরা হলেন—এপিসি মো. জাহাঙ্গীর হোসেন (আইডি নং: ৪৯০৮৮) এবং আনসার সদস্য মো. হযরত আলী (আইডি নং: ৪৩৯৪৯)।

আনসার সদস্যদের এমন মানবিক ও পেশাদার ভূমিকার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশুটির পরিবার ও স্থানীয় সচেতন মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here