শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
23 C
Dhaka

আরও পড়ুন

বায়ু দূষণের শীর্ষে কাম্পালা, ঢাকার অবস্থান কত

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। ইউএনবির ফাইল ছবি

দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে ম্যাগাসিটি ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশের শহরগুলোও এ তালিকা থেকে বাদ পড়েনি। অবশ্য কয়েক দিনের বৃষ্টির পর শহরটির বাতাসের মানের কিছুটা উন্নতি হয়েছে। আজ সোমবার (৩ জুন) বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার বাতাসের একিউআই স্কোর ৮৫। যা বায়ুমানের দিক থেকে মাঝারি হিসেবে বিবেচনা করা হয়। এ স্কোর নিয়ে ঢাকা বিশ্বের দূষিত বাতাসেরর শহরের তালিকায় রয়েছে ১২ তম স্থানে।

এ সময়ে দূষিত শহরের তালিকায় ১৭৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। এ ছাড়া ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, ১৫৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো, ১৪৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং পঞ্চম অবস্থানে থাকা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসার স্কোর ১৩৪।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here