রবিবার, নভেম্বর ৮, ২০২৬
28.4 C
Dhaka

আরও পড়ুন

মালয়েশিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

মালয়েশিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ারে মালয়েশিয়া বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মালয়েশিয়া শাখার সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, মালেয়শিয়া বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন।

এছাড়া আলোচনায় আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি তালহা মাহমুদ, ড. এসএম রহমান তনু, শাখাওয়াত হোসেন, আরাফাত রহমান কোকো পরিষদের সভাপতি আলমগীর হোসেন, মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক ড. ওয়ালী উল্লাহ জাহিদ, প্রচার সম্পাদক এসএম বশির আলম, দফতর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি মো. জাহাঙ্গির আলম খান, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মণ্ডল, মো. জসিম উদ্দিনসহ মালয়েশিয়া শাখা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here