রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
22 C
Dhaka

আরও পড়ুন

অর্থমন্ত্রী : চাকরির বাজারের সাথে শিক্ষা ব্যবস্থার সমন্বয় করা হবে

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

চাকরির বাজারের সাথে শিক্ষা ব্যবস্থার সমন্বয় করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এজন্য সরকার দেশের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করতে চায় বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার (২১ আগস্ট) ব্র্যাক সিডিএম-এ ইউজিসি আয়োজিত নীতিনির্ধারণী সংলাপে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বিএনপি সরকার শিক্ষাখাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করছে, যা দেশের ইতিহাসে আগে কখনো হয়নি।

তিনি আরও বলেন, জীবনমুখী শিক্ষা ধারায় ফেরার উদ্যোগ চলছে। কারণ মানসম্মত শিক্ষাব্যবস্থা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ব্যাপক সহায়তা রাখে। অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৫ শতাংশ অর্জনের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here