মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
30.5 C
Dhaka

আরও পড়ুন

৪২টি ককটেল উদ্ধার রাজবাড়ীতে অবিস্ফোরিত

উদ্ধার হওয়া ককটেল । ছবি সংগ্রহীত

রাজবাড়ীর পাংশায় একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এসআরবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে এদিন ভোরে বিষ্ণুপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবি-১০ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল সকাল পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর পাংশার বিষ্ণুপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিষ্ণুপুর এলাকার একটি আমবাগান থেকে ৪২টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ককটেলগুলো অবিস্ফোরিত অবস্থায় ছিল।

এসআরবি জানায়, উদ্ধার করা ককটেলগুলো সম্পূর্ণ অবিস্ফোরিত অবস্থায় ছিল। এগুলো ব্যবহার করে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here