বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
23 C
Dhaka

আরও পড়ুন

রুহুল কবির রিজভীর শোক সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্রের মিডিয়া কো-অর্ডিনেটর ও দৈনিক যুগান্তর পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার তারিকুল ইসলামের মা দিলারা বেগম অসুস্থতাজনিত কারণে আজ সকালে হাসপাতালে নেওয়ার পর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। দিলারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দিলারা বেগমের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহানুভুতি জ্ঞাপন করছি। ধর্মপরায়ণা নারী হিসেবে মরহুমা দিলারা বেগম প্রতিবেশীদের নিকট পরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসিব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শোকবার্তায় দিলারা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here