রবিবার, নভেম্বর ৮, ২০২৬
30.9 C
Dhaka

আরও পড়ুন

জাতীয় নারী শক্তির আহ্বায়ক হলেন মাহমুদা মিতু এনসিপির

সংসদ সদস্য মাহমুদা মিতু।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় নারীশক্তি বর্তমান কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে আহ্বায়ক কমিটির (আংশিক) অনুমোদন দিয়েছে দলটি। আর এই কমিটির আহ্বায়ক হয়েছেন সংসদ সদস্য মাহমুদা মিতু।

এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি চিঠি পোস্ট করে জানানো হয়েছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক জনাব মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব জনাব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নিম্নোক্ত আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন করা হলো।

কমিটির অপর দুইজন হলেন—সদস্যসচিব সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও মূখ্য সংগঠক মনজিলা ঝুমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here