শনিবার, নভেম্বর ৭, ২০২৬
26.8 C
Dhaka

আরও পড়ুন

পাশের হার ৯৭ ও ৯৩ শতাংশ এইচএসসিতে ঢাবির উদয়ন ও ল্যাবরেটরি কলেজের

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিচালিত দুটি শিক্ষাপ্রতিষ্ঠান উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে সন্তোষজনক ফলাফল হয়েছে। এর মধ্যে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পাশের হার ৯৭ দশমিক ৪৭ শতাংশ এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ৯৩ দশমিক ৬৩ শতাংশ। প্রতিষ্ঠান দুটিতে মোট ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার সারা দেশে গড় পাশের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইইআর) পরিচালনায় ও বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ২০৭ জন পরীক্ষার্থী নিবন্ধন করলেও পরীক্ষায় অংশ নেয় ২০৪ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৯১ জন। জিপিএ-৫ পেয়েছে পাঁচজন শিক্ষার্থী।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৭ জন উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে অকৃতকার্য হয়েছে চারজন এবং জিপিএ-৫ পেয়েছে একজন। মানবিক বিভাগে ৪৪ জন পাশ করেছে, অকৃতকার্য হয়েছে চারজন। অন্যদিকে বিজ্ঞান বিভাগ থেকে ১১০ জন উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে আটজন অকৃতকার্য হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে চারজন।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক সরাসরি পরিচালিত ও তত্ত্বাবধানে থাকা উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার ৩৯৭ জন পরীক্ষার্থী নিবন্ধন করে। পরীক্ষায় অংশ নেয় ৩৯৬ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৮৬ জন। প্রতিষ্ঠানটির পাশের হার ৯৭ দশমিক ৪৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন শিক্ষার্থী।

বিভাগভিত্তিক ফলাফলে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৩০ জন শিক্ষার্থী পাশ করেছে। এ বিভাগে অকৃতকার্য হয়েছে দুজন। বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে ২৫৬ জন এবং অকৃতকার্য হয়েছে নয়জন। বিজ্ঞান বিভাগ থেকেই জিপিএ-৫ পেয়েছে ১৫ জন শিক্ষার্থী।

এ বিষয়ে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আরিফ রহমান যুগান্তরকে বলেন, এবারের ফলাফলে তাদের প্রতিষ্ঠানের পাশের হার ৯৭ দশমিক ৪৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন শিক্ষার্থী। এ সাফল্যের জন্য তিনি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

সম্পাদক
সম্পাদকhttps://dailyprovaterdak.com/
I graduated with a B.Com degree in 1994. Journalism is my passion.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here