সোমবার, নভেম্বর ৯, ২০২৬
31.2 C
Dhaka

আরও পড়ুন

১৭০০ রিঙ্গিত বেতনে বিনামূল্যে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন যেভাবে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। আগ্রহী প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

বোয়েসেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি. কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। চাকরির মেয়াদ তিন বছর।

কাজের সময় ও সুযোগ-সুবিধা

নির্বাচিত কর্মীদের সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘণ্টা করে কাজ করতে হবে। মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। এর পাশাপাশি ওভারটাইম, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

বয়স ও যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। এ নিয়োগে মোট ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নেওয়া হবে।

আবেদনের সময় ও পদ্ধতি

বোয়েসেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে হবে বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংকে।

আবেদনের লিংক: https://employee.oep.gov.bd/employee/registration

নিয়োগপ্রক্রিয়া

প্রাথমিকভাবে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। পরে কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

বোয়েসেল জানিয়েছে, নিয়োগের কোনো পর্যায়েই প্রার্থীকে কোনো অর্থ ব্যয় করতে হবে না। তাই চাকরিপ্রার্থীদের সব ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here