সোমবার, নভেম্বর ৯, ২০২৬
31.2 C
Dhaka

আরও পড়ুন

এমপিও শিক্ষকদের নতুন পে-স্কেলের বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকরের জন্য চলতি ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল কার্যকর করতে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ বরাদ্দের বিষয়ে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। তবে এটি বাস্তবায়নের জন্য অর্থ বিভাগের পক্ষ থেকে পৃথক চিঠি বা আদেশ জারি করতে হবে।

এ জন্য অর্থ বিভাগকে প্রয়োজনীয় আদেশ জারির অনুরোধ জানিয়ে সোমবারই চিঠি পাঠানো হচ্ছে। চিঠিতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here