মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
30.5 C
Dhaka

আরও পড়ুন

বিনামূল্যে পোশাক ও শিক্ষা উপকরণ পাচ্ছে শিক্ষার্থীরা, কবে থেকে শুরু?

শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক ও শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে আগামী বছরের শুরুতে পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছে সরকার। এ প্রকল্প কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪১ হাজার ৯০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ঘোষিত ১৮০ দিনের কর্মসূচিতে শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাকসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়ার কথা বলা হয়েছিল। এ বিষয়ে প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু এখনো শিক্ষার্থীরা এ সুবিধা পায়নি।

আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা এ সুবিধা পাবে কি না এবং এ বিষয়ে আগে নেওয়া পাইলট প্রকল্পটি বহাল আছে কি না, তা জানতে চান ওই সাংবাদিক।

জবাবে ড. জাহেদ উর রহমান বলেন, পাইলট প্রকল্পটি কার্যকর হবে। আগামী বছরের শুরুতে এটি চালু করা হবে। একটি বড় প্রকল্প বাস্তবায়নের আগে পাইলট প্রকল্প থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তবে পাইলট প্রকল্পটি কোন কোন এলাকায় চালু হবে, কতজন শিক্ষার্থী এর আওতায় আসবে এবং কী ধরনের পোশাক ও শিক্ষা উপকরণ দেওয়া হবে, সে বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here