মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
30.5 C
Dhaka

আরও পড়ুন

৩য় থেকে ২০তম গ্রেডে ৪২ পদে নিয়োগ দেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২৫ ক্যাটাগরির পদে ৪২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৬ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৩য় থেকে ২০তম গ্রেডে এসব নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪টার মধ্যে আবেদন করতে হবে।

৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে নির্ধারিত আবেদন ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

যেসব পদে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, রেজিস্ট্রার (গ্রেড-৩), পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) (গ্রেড-৩), পরীক্ষা নিয়ন্ত্রক (গ্রেড-৩), চিফ রিসার্চ অফিসার (গ্রেড-৩), অতিরিক্ত রেজিস্ট্রার (গ্রেড-৪), অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (গ্রেড-৪), অতিরিক্ত পরিচালক (গ্রেড-৪), উপপরিচালক (অর্থ ও হিসাব) (গ্রেড-৫), উপপ্রধান প্রকৌশলী (সিভিল) (গ্রেড-৫), সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) (গ্রেড-৭) এবং প্রকিউরমেন্ট অফিসার (গ্রেড-৯) পদে একজন করে নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া সেকশন অফিসার গ্রেড-১ (রেজিস্ট্রার দপ্তর), সেকশন অফিসার গ্রেড-১ (ট্রেজারার দপ্তর), নার্স, ল্যাব টেকনিশিয়ান, সেমিনার সহকারী, হিসাব সহকারী, গ্রাউন্ডম্যান, রাজমিস্ত্রি, সেমিনার অ্যাটেনডেন্ট, সিকবয় এবং দুটি দপ্তরে এমএলএসএস পদে একজন করে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মী পদে সাতজন এবং নিরাপত্তা প্রহরী পদে ১২ জন নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা ও পদ্ধতি

পদভেদে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত ভিন্ন। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ও নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ১ থেকে ১৪ নম্বর পদের জন্য প্রতি পদের বিপরীতে সাত সেট এবং ১৫ থেকে ২৫ নম্বর পদের জন্য চার সেট আবেদন ফরম জমা দিতে হবে।

আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের সনদ এবং নম্বরপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি ও দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।

আবেদন ফি ও জমা দেওয়ার ঠিকানা

১ থেকে ১৪ নম্বর পদের জন্য আবেদন ফি ২০০ টাকা এবং ১৫ থেকে ২৫ নম্বর পদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সব পদের জন্য আবেদন ফি ৫০ টাকা। নির্ধারিত ফি ‘রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর’-এর অনুকূলে জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর বর্তমান ঠিকানা লেখা এবং সাত টাকার ডাকটিকিট সংযুক্ত একটি ফেরত খাম দিতে হবে। খামের আকার ২৪×১১ সেন্টিমিটার অথবা ১০×৪.৫ ইঞ্চি হতে হবে।

আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (সংস্থাপন শাখা) ঠিকানায় পাঠাতে হবে। আগামী ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২০২৫ সালের ২৯ মে এবং ২০২৬ সালের ১২ জানুয়ারি প্রকাশিত পূর্ববর্তী নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যারা ইতিমধ্যে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here